খেলা

স্প্যানিশ লা লিগা: জয় পেয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এইবারকে ৩-০ গোলে বার্সেলোনা, আর রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

ক্যাম্প ন্যূ'তে ১৯ মিনিটে কুতিনিয়োর পাস থেকে এইবারের জালে বল জড়ান লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ৪০০ গোলের রেকর্ড গড়েন মেসি। ৬ মিনিট পর সুয়ারেজ তার দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানের জয় পায় কাতালানরা।

এর মধ্য দিয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। আরেক ম্যাচে, ১৩ মিনিটেই বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন লুকা মদ্রিচ। বিরতির পর সার্জিও ক্যানালেসের গোলে খেলায় সমতা ফেরায় বেটিস।

তবে ম্যাচ শেষের দুই মিনিট আগে ড্যানি কেবায়োস জালে বল পাঠালে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ