ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।আরেক খেলায় বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে এভারটন।
ওয়েম্বলি স্টেডিয়ামে, শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে জমে ওঠে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। ৪৪ মিনিটে টটেনহামের রক্ষনের দুর্বলতার সুযোগে গোল করেন রাশফোর্ড। এর পর আর কোনো গোল করতে পারেননি দুই দলের কেউই। ১-০ গোলের জয় পায় রেড ডেভিলরা। এর মধ্য দিয়ে কোচ সুলশার অধীনে সবধরণের প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে, এভারটন ও বোর্নমাউথের খেলায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৬১ মিনিটে কার্ট জৌমার গোলে লিড নেয় এভারটন। ৯০ মিনিটে ডমিনিক কালভার্ট লুইন ব্যবধান দ্বিগুন করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্কো সিলভার শীষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: