খেলা

ইপিএল: জয় পেল লিভারপুল-ম্যানইউ

ইপিএল: জয় পেল লিভারপুল-ম্যানইউ
ইপিএল: জয় পেল লিভারপুল-ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। মোহাম্মদ সালাহর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে লিভারপুল, আর ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যানফিল্ডে প্রথমার্ধে গোলের খাতা খোলেন ক্রিস্টালের টাউনসেন্ড। বিরতির পর খেলায় সমতা ফেরান মোহাম্মদ সালাহ। ৫৩ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় অল রেডরা। ১২ মিনিট পরেই টমকিন্সের গোলে সমতায় ফেরে প্যালেস। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও লিভারপুলের পক্ষে তৃতীয় গোল করেন সালাহ। ৯৩ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন সাদিও মানে।

শেষ বাঁশি বাজার আগে এক গোল শোধ করেন ক্রিস্টাল প্যালেসের মায়ের। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় পায় লিভারপুল। এদিকে, পল পগবা ও রাশফোর্ডের গোলে ব্রাইটনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচের অধীনে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের টানা সপ্তম জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ