খেলা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল –আইসিসি। গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করে এ দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজুর রহমান। যেখানে টাইগারদের দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন এ কাটার মাস্টার।

ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড থেকে সমান চারজন করে ক্রিকেটার আছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।

আইসিসির ওয়েবসাইটে মোস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:

রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), জসপ্রিত বুমরাহ (ভারত)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ