ফাইনালে রাফায়েল নাদালকে সরাসরি সেটে হারিয়ে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগের ফাইনালে মেলবোর্ন পার্কে মুখোমুখি হন এটিপি টেনিস র্যারঙ্কিংয়ের শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল।
শীর্ষ দুই তারকার লড়াই হলেও নাদালকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি জকোভিচকে।
শুরু থেকেই নাদালের ওপর আধিপত্য বিস্তার করে খেলেন জকোভিচ।
প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন জকোভিচ। দ্বিতীয় সেটে খেলায় ফেরার চেষ্টা করেও পারেননি নাদাল।
এবার তিনি হারেন ৬-২ গেমে। তৃতীয় সেটেও প্রতিরোধ গড়তে পারেননি নাদাল। ৬-৩ গেমে সেট জেতেন জকোভিচ। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন জকোভিচ। এটি তার ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ডস্লামের শিরোপা।