খেলা

লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস

জুভেন্টাস
জুভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

লাৎসিওর মাঠে দুই দলের লড়াই হয়েছে সমানে সমান। গোল পোস্টে শটের সংখ্যায় লাৎসিও এগিয়ে আবার বল দখলের লড়াইয়ের এগিয়ে জুভেন্টাস। এমন ম্যাচে প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় লাৎসিও। ম্যাচের ৫৯ মিনিটেই প্রথম গোল পায় স্বাগতিক শিবির। তবে সেই গোলে অবদান ছিল জুভেন্টাসের ফুটবলার এমরি কানের। তার আত্মঘাতী গোলে লিড পায় লাৎসিও।

তবে সেই গোল শোধ করতে ওল্ড লেডিরা সময় নেয় ১৫ মিনিট। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় ইতালির ক্লাবটির হয়ে প্রথম গোল করেন দলটির পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো। ১-১ গোলের ম্যাচটি যখন ড্রয়ের পথে তখনই জুভিদের ত্রাতা হিসেবে আসেন রোনালদো।

৮৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন এই পর্তুগিজ সুপারস্টার। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিমিলানো অ্যালেগ্রির শিষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ