আসছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বি-গ্রুপে পড়েছে বাংলাদেশ।
প্রতিবেশি শ্রীলঙ্কা পড়েছে এ-গ্রুপে।
র্যাং কিংয়ের সেরা আটে না থাকায় সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে টেস্ট খেলুড়ে দল দুটি বাছাইপর্বের এক গ্রুপে পড়েনি।
২০২০ সালের ১৮ থেকে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই। সেখান থেকে সেরা চারটি দল সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে।
হোবার্টে বাছাইয়ের বি-গ্রুপে আইসিসির সহযোগী তিন দেশের সঙ্গে বাংলাদেশের খেলা ১৯, ২১ ও ২৩ অক্টোবর।
কোয়ালিফাইং রাউন্ড শেষে ২৪ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে মূল প্রতিযোগিতাও। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: