ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের প্লে-অফ নিশ্চিত করলো চিটাগং ভাইকিংস। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুশফিকের চিটাগং তিনে। পরের ম্যাচগুলোর ফলাফলে ঠিক হবে ঢাকার প্লে-অফ ভাগ্য।
চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে চিটাগং। ডেলপোর্টের ৫৭ বলে ৭১ আর মুশফিকের ২৪ বলে ৪৩ রানে কঠিন টার্গেট গড়ার পথে এগুচ্ছিল ভাইকিংসরা। তবে শেষ ওভারে ঢাকার আন্দ্রে রাসেলের দুর্দান্ত হ্যাটট্রিকের শিকার হন মুশফিক-ডেলপোর্ট ও শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে চিটাগং।
শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকার টপ-অর্ডার।
সাকিবের ৪২ বলে ৫৩, সোহানের ২২ বলে ৩৩ আর রাসেলের ২৩ বলে ৩৯ রানের পরও তাই জিততে পারেনি ডায়নামাইটস। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে ঢাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: