খেলা

ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড
ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড

হ্যামিলটনে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার দেয়া ৯৩ রানের টার্গেট ২১২ বল হাতে রেখেই টপকে যায় ব্ল্যাক ক্যাপরা।

এ ম্যাচে হারলেও ৩-১ব্যবধানে এগিয়ে রয়েছে, আগেই সিরিজ নিশ্চিত করা ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে, শুরু থেকেই কিউই পেসারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। ৩০ ওভার ৫ বলে ৯২ রান তুলতেই অলআউট হয় মেন ইন ব্লু'রা।দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি সাত ব্যাটসম্যান। আর ২০ রানের কোঠা পার করতে পারেননি কেউই।

ট্রেন্ট বোল্ট পাঁচটি এবং কলিন ডে গ্র্যান্ডহোম নেন তিনটি করে উইকেট। ছোট টার্গেট তাড়া করতে নেমে, খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

মার্টিন গাপটিল ১৪ ও কেন উইলিয়ামসন ১১ রান করে ফিরে গেলেও, হেনরি নিকোলসের অপরাজিত ৩০ এবং রস টেইলরের অপরাজিত ৩৭ রানে ভর করে, ১৪ ওভার ৪ বলে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ