খেলা

এশিয়ান কাপ ফুটবল: জাপানকে হারিয়ে শিরোপা জিতল কাতার

এশিয়ান কাপ ফুটবল: জাপানকে হারিয়ে শিরোপা জিতল কাতার
এশিয়ান কাপ ফুটবল: জাপানকে হারিয়ে শিরোপা জিতল কাতার

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতেছে কাতার।

আগামী ২০২২ বিশ্বকাপের আয়োজকরা ফাইনালে চার বারের চ্যাম্পিয়ন জাপানকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে জয় পেয়েছে কাতার।

২২ বছর বয়সী আলমোয়েজের বাইসাইকেল কিকে প্রথম লিড নেয় পশ্চিম এশিয়ার দেশটি।

পুরো টুর্নামেন্টে একাই ৯টি গোল করেছেন আলমোয়েজ।

বিরতির আগেই আব্দুল্লাজিজের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করে কাতার।

দ্বিতীয়ার্ধে জাপানের তাকুমি মিনামিনোর একটি গোল শোধ করেন। কিন্তু শেষদিকে ভিডিও রেফারির মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে আকরাম আফিফ গোল করলে ৩-১ এর জয়ে শিরোপা নিশ্চিত করে কাতার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ