খেলা

কম বয়সে ফিফটি করে রেকর্ডবুকে নাম লেখালো নেপালের সন্দ্বীপ

সন্দ্বীপ জোরা
সন্দ্বীপ জোরা

সংযুক্ত আরব আমিরাত সফরে আরো একটি অর্জন আসলো নেপালের ক্রিকেটে। এবার টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন নেপালের সন্দ্বীপ জোরা।

বিশ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৫৩ রান করে। জবাবে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নেপাল। এরপর ৪৬ বলে ৫৩ রানের ইনিংস খেলে রেকর্ডের পাতায় জায়গা করে নেন জোরা।

ম্যাচটি নেপাল ২১ রানে হারে। কিন্তু ১৭ বছর ১০৩ দিন বয়সে সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরিয়ান বনে যান জোরা।

এর আগে শচীন টেন্ডুলকার ও শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েন নেপালের রোহিত পাউদেল।

এছাড়া আরব আমিরাত সফরেই অধিনায়ক পরশ খাড়কার ব্যাটে ওয়ানডেতে নিজেদের প্রথম সেঞ্চুরিও পেয়েছে নেপাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ