খেলা

ইংল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

কক্সবাজারে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এর মধ্য দিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা।

টস জিতে ব্যাট করতে নেমে, ৬৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন।জয় ৫৭ ও শামীম করেন ৭২ রান। এরপর শাহাদাত হোসেনের ৩৫ বলে অপরাজিত ৫১ এবং রিশাদ হোসেনের ২২ রানে ভর করে ৯ উইকেটে ২৬৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। একপ্রান্ত আগলে ১১৫ রান করেন ওপেনার চেরিশওর্থ। ৪৬ ওভার ৩ বলে ২০৩ রান তুলতেই অলআউট হয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের আসাদুল্লাহ গালিব নেন ৪টি উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ