খেলা

খুলনা টাইটান্সকে হারিয়ে প্লে অফে ঢাকা ডায়নামাইটস

ঢাকা ডায়নামাইটস
ঢাকা ডায়নামাইটস

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। খুলনার দেয়া ১২৪ রানের টার্গেট ৩১ বল হাতে রেখেই টপকে যায় সাকিব আল হাসানের দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, আগে ব্যাট করতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে ডেভিড উইজি। ২৪ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। মাহমুদুল্লাহ আউট হন ১৪ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে খুলনা।

জবাব দিতে নেমে, ভালোই শুরু করে ঢাকা। তবে, সুনীল নারাইন ১৩ বলে ৩৫ রানে আউট হওয়ার পর, সাকিব আল হাসান ও মিজানুর রহমান দ্রুত ফিরে রানের গতি কমে আসে ঢাকার। ৪২ রান করেন উপুল থারাঙ্গা।

এরপর ঢাকার স্কোরবোর্ড সচল রাখেন নুরুল হাসান ও কাইরন পোলার্ড। নুরুল হাসানের ২৭ ও পোলার্ডের অপরাজিত ৯ রানের সুবাদে ১৪ ওভার ৫ বলে ৬ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ