খেলা

নিউজিল্যান্ড সফরে জায়গা পেল শফিউল-এবাদত

 নিউজিল্যান্ড সফরে জায়গা পেল শফিউল-এবাদত
নিউজিল্যান্ড সফরে জায়গা পেল শফিউল-এবাদত

নিউজিল্যান্ড সফরের ওয়ানডেতে শফিউল ইসলাম আর টেস্ট দলে এবাদত হোসেনকে নিয়েছে ক্রিকেট বোর্ড।

চোটাক্রান্ত তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন এ দুই পেসার। মাসব্যাপী সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবেন টাইগাররা।

বিপিএলের চলতি আসরের অন্যতম সফল পেসার শফিউল ইসলাম। রংপুর রাইডার্সের হয়ে এবার এখন পর্যন্ত ১৫ উইকেট পেয়েছেন শফিউল।

স্লগ ওভারে কম খরুচে আর নিয়ন্ত্রিত বোলিংয়ে টুর্নামেন্ট জুড়েই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

এদিকে, সিলেট সিক্সার্সের হয়ে ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন তরুণ পেসার এবাদত।

এর মধ্যে সিলেটের শেষ ম্যাচেই পেয়েছেন চারটি উইকেট। এছাড়া ৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে বিসিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি।

নিউজিল্যান্ড সফরে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

পাঁচ দিনের প্রথম টেস্ট ম্যাচ শুরু ২৮ ফেব্রুয়ারি। পরের দুটি টেস্ট মাঠে গড়াবে ৮ ও ১৬ মার্চ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ