খেলা

নিউজিল্যান্ডে যাচ্ছে টাইগাররা

তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দলের একাংশ
তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দলের একাংশ

তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দলের একাংশ।

সিরিজে অংশ নিতে জাতীয় দলের নয় ক্রিকেটার দেশ ছাড়ছেন আজ-বুধবার।

নতুন বছরে নিউজিল্যান্ড সফর দিয়েই আন্তর্জাতিক মিশন শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে টি-টোয়েন্টি লিগ বিপিএল শেষ না হওয়ায় বছরের প্রথম সফরে সবাই একসঙ্গে যাচ্ছেন না।

প্রথম দফায় মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, লিটন, মুস্তাফিজ, শফিউল, মিরাজ ও নাঈম হাসান যাচ্ছেন নিউজিল্যান্ড।

বিপিএলের ফাইনাল শেষে যাবেন মাশরাফি-সাকিবরা। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু।

বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। ১৬ তারিখ ক্রাইস্টচার্চ আর ২০ ফেব্রুয়ারি ডানেডিনের ওয়ানডে দুটি শুরু হবে ভোর ৪টায়। হ্যামিল্টন, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের তিনটি টেস্ট ম্যাচও ভোর ৪টায় শুরু হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ