খেলা

রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ঢাকা ডায়নামাইটস

ঢাকা ডায়নামাইটস
ঢাকা ডায়নামাইটস

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। রংপুরের দেয়া ১৪৩ রানের টার্গেট ২০ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা। শুক্রবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

আগে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে রংপুর। নাদিফ চৌধুরী ২৭ ও ক্রিস গেইল বিদায় নেন ১৫ রান করে। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন ও রবি বোপারা। মিঠুন করেন ৩৮ রান। এরপর রবি বোপারার ৪৯ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ক্রীজে সেট হতে না পারলে, ১৯ ওভার ৪ বলে ১৪২ রানে অলআউট হয় মাশরাফির দল। ঢাকার পেসার রুবেল হোসেন নেন চার উইকেট।

জবাব দিতে নেমে, দলীয় ৪১ রানের মধ্যে সাজঘরে ফেরেন উপুল থারাঙ্গা ও সুনীল নারাইন। সাকিব ২৩ ও পোলার্ড আউট হন ১৪ রান করে। ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা।

তবে আন্দ্রে রাসেলের ১৯ বলে ৪০ ও নুরুল হাসানের অপরাজিত ৯ রানে ভর করে, ১৬ ওভার ৪ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ