খেলা

নিউজিল্যান্ডে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের লিংকন বার্ট সাটক্লিফ গ্রাউন্ডে ৪৬ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে টাইগাররা।

তবে প্রস্তুতি ম্যাচে হারলেও ব্যাটিং-বোলিংয়ে টাইগাররা নিজেদের প্রস্তুতি সেরেছেন ভালোভাবেই। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যর্থ হয়েছেন লিটন দাস (৩), সৌম্য সরকার (৬), মুমিনুল হক (১) ও মোহাম্মদ মিঠুন (১)। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীমের ১০৮ রানের পার্টনারশিপে রানের গতি বাড়তে থাকে। পরে ১৩৯ রানের মাথায় ৬১ বলে ৬২ রান করে আউট হন মুশফিক।

অন্যদিকে রিয়াদের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৭২ রান। তবে প্রস্তুতি এই ম্যাচের বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন ৭ রান এবং শেষের দিকে সাব্বির রহমানের ৪০ রান এবং নাঈম হাসান অপরাজিত থেকে ১৭ রানের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৭ রান।

পরে ব্যাটিংয়ে নেমে জিত রাভালের ৫২ এবং অ্যান্ড্রু ফ্লেচারের ৯২ রানের ইনিংসে সহজ জয় পায় নিউজিল্যান্ড একাদশ। যদিও এই রান টপকাতে তাদের হারাতে হয়েছে ৮ উইকেট।

বল হাতে ২টি করে উইকেট নেন মোস্তাফিজ, মিরাজ ও মাহমুদউল্লাহ। এ ছাড়া নাঈম হাসান ও সৌম্য সরকার নিয়েছেন একটি করে উইকেট।

আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ