খেলা

স্প্যানিশ লিগের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ লিগের দ্বিতীয় স্থানে উঠে আসলো রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

অ্যাতলেটিকোর মাঠে ক্যাসেমিরোর গোলে প্রথমে এগিয়ে যায় রিয়াল। এর নয় মিনিটের মধ্যে অ্যাতলেটিদের সমতা এনে দেন অ্যান্তোইন গ্রিজমান। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পায় রিয়াল। এবার সাদা জার্সির দলটিকে এগিয়ে নেন সার্জিও রামোস।

বিরতির পর গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে অ্যাতলেটিকো। কিন্তু গ্যারেথ বেইলের রিয়ালের হয়ে শততম গোলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। খেলার শেষপ্রান্তে থমাস পার্তে দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দল হয়ে যায় অ্যাতলেটিকো।

এ জয়ে ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল। সমান ম্যাচে তিনে থাকা অ্যাতলেটিকোর পয়েন্ট ৪৪।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ