খেলা

ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কেও কমিটিতে সদস্য হিসবে রাখা হয়েছে। সদস্য হিসেবে জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীয় আছেন কমিটিতে।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান,মাহাবুব আরা গিনি, ও জুয়েল আরেং।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামীলীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।এরপর টি-টোয়েন্টি লীগ বিপিএলে ব্যস্ত হয়ে পড়েন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি।

এ টুর্নামেন্ট চলার সময় মঙ্গলবার প্রথম তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। বিপিএল শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এরই মধ্যে নিউজিল্যান্ড গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ