শুক্রবার শুরু হচ্ছে প্রাণ ক্র্যাকো ব্যাডমিন্টান টুর্নামেন্টের চতুর্থ আসর। এবার ছয়টি ক্যাটাগরিতে ৪০টি বিশ্বাবিদ্যালয়ের প্রায় একশোটি দল অংশ নেবে।
প্রাণ ফুডস লিমিটেডের স্ন্যাকস ব্র্যান্ড-ক্র্যাকো'র পৃষ্ঠপোষকতায় হচ্ছে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৯’। আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে চার দিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৪ ফেব্রুয়ারি।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের সবচেয়ে বড় এই ব্যাডমিন্টান টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টান ফেডারেশন। রাজধানীর প্রাণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাডমিন্টান খেলাকে আরো জনপ্রিয় করতেই এই আয়োজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: