খেলা

ইতালিয়ান লিগে সহজ জয় পেয়েছে ইউভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে ইতালিয়ান লিগে সহজ জয় পেয়েছে ইউভেন্টাস। এদিকে স্প্যানিশ লিগে গোলশূণ্য ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বার্সেলোনা। আর সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

সাসসুয়োলোর মাঠে খেলার শুরুতেই রোনালদোর গোলের চেষ্টা বিফলে গেলেও, ফিরতি শটে ইউভেন্টাসকে এগিয়ে নেন সামি খেদিরা। দ্বিতীয়ার্ধে ইয়ানিকের কর্ণারে হেড করে ইউভদের লিড দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। ইউভেন্টাসের হয়ে সি আর স্যাভেনের এটি বিশ নম্বর গোল।

আর অতিথি হিসেবে খেলতে নেমে কোনো লিগে এই প্রথম টানা নয় ম্যাচে গোল পেলেন তিনি। ইতালিয়ান সিরি আ'র ইতিহাসে টানা দশটি অ্যাওয়ে ম্যাচে গোলের নজির আছে। ইউভদের তৃতীয় গোলটি এমরে ক্যানের। এ জয়ে লিগে ১১ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে ইউভেন্টাস।

এদিকে, অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূণ্য ড্রয়ের ফলে লা লিগার শীর্ষ ক্লাব বার্সার লিড এখন ছয় পয়েন্ট। এছাড়া আগুয়েরোর তিন আর স্টারলিংয়ের দুই গোলে চেলসিকে ৬-০ তে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ