ব্রিটেনের সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার হতে যাচ্ছেন অ্যারোন র্যামজি। সাপ্তাহিক ৪ মিলিয়ন পাউন্ড বেতনে ইতালির শীর্ষ ক্লাব ইউভেন্টাসে যাবার চুক্তিপূর্বক সমঝোতায় সাক্ষর করেছেন আর্সেনাল তারকা।
আসছে গ্রীষ্মে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেবেন র্যামজি। চার বছরের চুক্তিতে ইউভেন্টাসে যাচ্ছেন ২৮ বছর বয়সী এ ওয়েলশ তারকা। ৩০ জুন আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে র্যামজি। গানারদের সঙ্গে দীর্ঘ এগারো বছরের সর্ম্পক শেষে ফ্রি-এজেন্ট হিসেবে ইউভেন্টাসে যোগ দেবেন এ মিডফিল্ডার।
র্যামজির এ দল বদলে কোনো অর্থ পাচ্ছে না আর্সেনাল। এরইমধ্যে ইউভেন্টাস আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে র্যামজির দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: