দুইশো ওয়ানডে খেলা বাংলাদেশিদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
আগামী ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-বাংলাদেশের ২য় ওয়ানডে।
সেই ম্যাচের একাদশে থাকলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে দুইশো ওয়ানডে খেলার রেকর্ডটি মাশরাফি বিন মর্তুজার।
বাংলাদেশের একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুইশোতম ওয়ানডে খেলতে যাচ্ছেন মুশফিক।
গত ২০০৬ সালের আগস্টে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। সেই থেকে ১৯৯ ম্যাচে ৬টি সেঞ্চুরি আর ৩২টি ফিফটির সুবাদে পাঁচ হাজার তিনশো একান্ন রান করেছেন তিনি।
মুশফিকের ব্যাটিং গড় ৩৪ দশমিক ৪। উইকেটের পেছনে থেকে ১৬৪টি ক্যাচ ধরেছেন তিনি।
স্টাম্পিং করেছেন ৪২টি। বগুড়ার এ তারকা ক্রিকেটার এক সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন।