সমকামী বিদ্বেষী মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে চার ওয়ানডের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তিন ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।
সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে 'সমকামী' বলে স্লেজিং করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তার বিরুদ্ধে আচরণবিধির ২ দশমিক এক তিন অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ আনা হয়।
আইসিসি তাকে তিন ডিমেরিট পয়েন্ট দেয়। গ্যাব্রিয়েলের মোট ডিমেরিট পয়েন্ট হয় আট। এর ফলে আগামী চার ওয়ানডেতে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন গ্যাব্রিয়েল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম চার ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।
এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ৩ এবং ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন গ্যাব্রিয়েল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: