সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল (শনিবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ভোর ৪টায়।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। গেলো ম্যাচে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের বলে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ব্যর্থতার পরিচয় দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ম্যাচ জিততে হলে, ব্যাটসম্যানদের আরো ভালো পারফর্ম করতে হবে। বিপিএল খেলেই নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো, দ্বিতীয় ওয়ানডের আগেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, তেমন অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা।
তাই এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ দল।