খেলা

দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশ

গাপটিলের আরেকটি শতকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ। এর ফলে তিন ওয়ানডের সিরিজে কিউইরা ২-০ তে এগিয়ে। ২০ ফেব্রুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ডানেডিনে।

২২৭ রানের লক্ষ্য পেয়ে নিউজিল্যান্ডের খেলা সহজ হয়ে যায় অনেকটা। দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস দ্রুত রান তুলে নিতে থাকেন। দলীয় ৪৫ রানে মুস্তাফিজের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন হেনরি নিকোলস। ১৪ রান করেন তিনি।

আরেক ওপেনার গাপটিল এ ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন। ১১৮ রান করে মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন গাপটিল। ৬৫ রান করে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। হার না মানা ২১ রান করেন অভিজ্ঞ রস টেলর। ৩৬ ওভার ১ বলেই ২ উইকেটে ২২৯ রান করে ফেলে নিউজিল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে, ৪৯ ওভার ৪ বলে ২২৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। মিঠুন ৫৭ ও সাব্বির ৪৩ রান করেন। বিশের ওপর রান আসে সৌম্য ও মুশফিকের ব্যাট থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ