ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে আরো একটি জয় পেলো ইউভেন্টাস। ইতালিয়ান সিরি আ'য় রেলিগেশনের শঙ্কায় থাকা ফ্রসিননকে ইউভরা ৩-০ গোলে হারিয়েছে।
নিজেদের মাঠে খেলা শুরুর ছয় মিনিটের মধ্যে এগিয়ে যায় ইউভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাস পেয়ে গোলের খাতা খোলেন পাওলো দিবালা। প্রথমার্ধেই লিড বাড়িয়ে নেয় ম্যাসিমিলিয়ানো অ্যালের্গির শিষ্যরা। দ্বিতীয় গোলটি আসে লিওনার্দো বোনুচ্চির শটে।
বিরতি থেকে ফিরে স্কোরশিটে নাম তোলেন রোনালদো। পর্তুগিজ তারকার গোলে অ্যাসিস্ট মারিও মানজুকিচের। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সি আর স্যাভেনের এটি ২১ নম্বর গোল। ৩-০ গোলের এই জয়ে ২৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগের শীর্ষে অটুট ইউভেন্টাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: