ড্রয়ের বৃত্ত থেকে বের হয়েছে বার্সেলোনা—লিওনেল মেসির একমাত্র গোলে স্প্যানিশ লিগে জয় পেয়েছে ভালভার্দের শিষ্যরা। ২৪ ম্যাচে লা লিগা লিডারদের পয়েন্ট ৫৪।
লা লিগায় ভায়াদোলিদের জালে বার্সার একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। বিরতিতে যাবার আগে স্পটকিক থেকে গোল করে কাতালানদের এগিয়ে নেন মেসি।
যদিও পরে আরেকটি পেনাল্টি পেয়েও সেখান থেকে গোল আদায় করতে পারেননি আর্জেন্টাইন তারকা।
এ জয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি শিরোপার দৌঁড়ে থাকা অন্যদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছে।
এর আগে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিনটি ম্যাচ ড্র করেছিল বার্সা। এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকায় স্প্যানিশ লিগের ম্যাচটিতে ছিলেন না লুইস সুয়ারেজ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: