শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়ে কাতার ওপেন জিতেছেন এলিসে মার্টিন্স। এটি বেলজিয়ান টেনিস তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা।
কাতারে ২০১৪ সালের চ্যাম্পিয়ন সিমোনার কাছে প্রথম সেট ৬-৩ গেমে হারেন মার্টিন্স। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় দ্বিতীয় সেটে টানা ১৮ পয়েন্ট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েন। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান মার্টিন্স। কাতার ওপেনের ২১তম বাছাই দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ৬-৪, ৬-৩ গেমে। নারী টেনিস র্যাংটকিংয়ের তিনে থাকা রোমানিয়ার সিমোনাকে হারিয়ে কাতার ওপেনের ট্রফি ঘরে তোলেন মার্টিন্স।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: