খেলা

আবারো পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ

ছবি নাই
ছবি নাই

ঘরের মাঠে হেরে আবারো পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

লিগের ১৭তম অবস্থানে থাকা জিরোনার কাছে তারা হেরেছে ২-১ গোলে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রিয়াল প্রথম এবং একমাত্র গোলটি পায় ২৫ মিনিটে। ক্রুসের বাড়ানো বল দুর্দান্ত হেডে জালে জড়ান ক্যাসিমিরো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে জিরোনা। ৬৩ মিনিটে রিয়াল দলপতি সার্জিও রামোস হাত দিয়ে বল আটকালে পেনাল্টি পায় জিরোনা।

পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার স্টুয়ানি।

এরপর রিয়াল কোচ সোলারি ভিনিয়ুস, বেল ও মারিয়ানোকে মাঠে নামালেও ম্যাচে ফেরা হয়নি তাদের।

৭৫ মিনিটে পর্তুর করা দ্বিতীয় গোলে লিড নেয় জিরোনা।

ম্যাচের একেবারে শেষ সময়ে দ্বিতীয়বারের মত হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রামোস।রিয়ালের হয়ে এটি তার ২৫তম লাল কার্ড।

এই হারে বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে রিয়ালের অবস্থান এখন টেবিলের তিনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ