খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সৌম্য

সৌম্য সরকার
সৌম্য সরকার

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ হলেন সৌম্য সরকার। ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিলটনে হবে তিন টেস্টের প্রথমটি। এর আগে ২৩ ফেব্রুয়ারি লিঙ্কনে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারিরা।

ওয়ানডে সিরিজে বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য। তিন ম্যাচে ৩০, ২২ ও শূণ্য রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। টেস্টেও সাম্প্রতিক পরিসংখ্যান সৌম্যের পক্ষে নেই। সবশেষ দশ টেস্ট ইনিংসে একটিও ফিফটি করতে পারেননি এই টপ-অর্ডার ব্যাটসম্যান।

সবশেষ ছয় ইনিংসের চারটিতেই দুই অঙ্ক ছোঁয়ার আগেই বিদায় নিয়েছেন ক্রিজ থেকে। তবে ধারাবাহিকভাবে বাজে খেলার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন সৌম্য।

সাতক্ষীরার এই ক্রিকেটারকে দলে নেয়ায় টেস্ট স্কোয়াড আবার ১৫ জনে দাঁড়িয়েছে। ইনজুরির কারণে অধিনায়ক সাকিবের প্রথম দুই টেস্টে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ