খেলা

ইংল্যান্ডকে হারালো উইন্ডিজরা

ইংল্যান্ডকে হারালো উইন্ডিজরা
ইংল্যান্ডকে হারালো উইন্ডিজরা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সবশেষ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ইংলিশদের বিপক্ষে আর ওয়ানডেতে জেতা হয়নি তাদের।

শুক্রবার ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শিমরন হেটমায়ারের সেঞ্চুরিতে ভর করে ২৬ রানের জয় তুলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক উইন্ডিজরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৪ বলে ২৬৩ রান তুলতেই সবকটি উইকেট হারায় ইংলিশরা।

আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ৫০, শাই হোপ ৩৩, ড্যারেন ব্রাভো ২৫, জন ক্যাম্পবেল ২৩ ও কার্লোস ব্রাথওয়েইট ১৩ রান করেন। আর ব্যাটে ঝড় তোলেন শিমরন হেটমায়ার। ঝড়ো ব্যাটিংয়ে ৮৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে অ্যাশলে নার্স ১৩ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ৬০ রানে তিন উইকেট হারায় ইংলিশরা। জনি বেয়ারস্টো শুন্য হাতে ফেরার পর জেশন রয় ফেরেন ২ রানে। আর জো রুট ৩৬ রান করে আউট হন।

এরপর অবশ্য মিডল অর্ডারে দলের হাল ধরে অধিনায়ক ইয়োন মরগান ৭০ আর বেন স্টোকস ৭৯ রানের ইনিংস খেলেন। দুজন ফেরার পর জশ বাটলার ৩৪ রান করলেও শেষ দিকে আর কেউই তেমন কিছু করতে পারেননি। তাতে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

শেলডন কটরেল ৪৬ রানে সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এছাড়াও জেসন হোল্ডার নেন তিনটি উইকেট।

ম্যাচসেরা নির্বাচিত হন শিমরন হেটমেয়ার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ