খেলা

হ্যাটট্রিকের অর্ধশতক পূরণ করল মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

হ্যাটট্রিকের অর্ধশতক পূরণ করেছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে স্প্যানিশ লিগে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

এদিকে, ৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ লিগে গোলের ফিফটি পূরণ করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে।

নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা চালায় সেভিয়া। জেসুস নাভাসের গোলে প্রথম লিডটি নেয় স্বাগতিক ক্লাবটি।

কিছুক্ষণের মধ্যেই মেসির গোলে সমতায় ফেরে বার্সা। বিরতির আগেই পাবলো সারাবিয়ার পাসে গ্যাব্রিয়েল মেরকাদো গোলে আবারো এগিয়ে যায় সেভিয়া।

দ্বিতীয়ার্ধে দেম্বেলের পাস থেকে বল পেয়ে বার্সাকে খেলায় ফেরান মেসি।

এরপর দারুণ দুটি গোলের সুযোগ নষ্ট করলেও শেষ মূহুর্তে সেভিয়ার রক্ষণের ভুলে হ্যাটট্রিক তুলে নেন আর্জেন্টাইন সুপারস্টার।

ইনজুরি টাইমে সুয়ারেজের গোলে করেন অ্যাসিস্ট। এ জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অটুট বার্সা।

এদিকে, এমবাপের জোড়া গোলে নিমেসকে হারিয়ে ফ্রেঞ্চ লিগে টানা চতুর্দশ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। এ জয়ে ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট ফ্রেঞ্চ লিগের লিডারদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ