ক্রাইস্টচার্চ থেকে প্রথম টেস্টের ভেন্যু হ্যামিলটনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নভোটেল তানুই হোটেলে উঠেছে টাইগাররা। নিউজিল্যান্ড দলও উঠেছে একই হোটেলে। হ্যামিলটনে টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায়।
ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের জন্য দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে, বৃষ্টির কারণে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারেনি মাহমুদুল্লাহ, মিরাজরা। নিউজিল্যান্ডের প্রতিকুল কন্ডিশনে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল।
এবার তাদের সামনে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। তবে, এবারের পরীক্ষাটা আরো একটু কঠিন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ প্রথমবারের মতো খেলবে টাইগাররা।
এর আগে নিউজিল্যান্ডে খেলা সবকটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। এদিকে, শ্রীলঙ্কার কাছে দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ হওয়ায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড।