ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলার তৃতীয় দিনে কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টে তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
কম্পাউন্ড মিক্সড ক্যাটাগরিতেও ইরাকের বিপক্ষে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সজীব ও সুস্মিতা। এছাড়া কম্পাউন্ড পুরুষ এককে চাইনিজ তাইপের লিন চি উই'কে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন বাংলাদেশের শেখ সজীব।
এদিকে, পুরুষ রিকার্ভ এককের ফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে রোমান সানা এবং নারী রিকার্ভের ফাইনালে স্বর্ণের জন্য ইরানের প্রতিযোগির বিপক্ষে লড়বেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: