খেলা

হ্যামিলটন টেস্ট: প্রথম দিনের খেলা শেষ করলো নিউজিল্যান্ড

হ্যামিলটন টেস্ট
হ্যামিলটন টেস্ট

বাংলাদেশের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে থেকে হ্যামিলটন টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। বিনা উইকেটে কিউইদের সংগ্রহ ৮৬ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যরা সুবিধা করতে না পারলেও, ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম শতক।

হ্যামিলটনে তরুণ ওপেনার সাদমানকে সঙ্গে নিয়ে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ৩২ বলে ২৪ রান করে বিদায় নেন সাদমান। এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তামিম। ৪৬ বলে ১২ রান করে আউট হন মুমিনুল।

মিঠুন ও সৌম্য দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। একা লড়াই চালিয়ে ১২৮ বলে ২১টি চার ও ১টি ছক্কায় ১২৬ রান করেন তামিম। দুই বছর পর দেখা পান সেঞ্চুরির।

এরপর মাহমুদুল্লাহ, মিরাজ, লিটনরা প্রতিরোধের চেষ্টা করলেও ত্রিশের কোটা ছুঁতে পারেননি। শেষদিকে টেইল-এন্ডাররা দ্রুত বিদায় নিলে ২৩৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাব দিতে নেমে রাভাল ও ল্যাথামের ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন পার করে দেয় নিউজিল্যান্ড। ফিফটি তুলে নেন রাভাল। ল্যাথাম ৩১ ও রাভাল ৫১ রানে অপরাজিত আছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ