খেলা

রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

আরো একটি এল-ক্লাসিকো জিতলো বার্সেলোনা— স্প্যানিশ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ে ৪-১ অ্যাগ্রিগেটে টানা ষষ্ঠবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠলো ভালভারদের শিষ্যরা।

ঘরের মাঠে ১-১ গোলে ড্র করায় অ্যাওয়ে ম্যাচের আগে কিছুটা শঙ্কায় ছিল বার্সা। কিন্তু রিয়ালের মাঠে লুইস সুয়ারেজের ম্যাচ জয়ী পারফরম্যান্সে জিততে কষ্ট হয়নি লা লিগার শীর্ষ ক্লাবটির। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার গোলমুখে ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি রিয়াল।

তবে বার্সা প্রথম চেষ্টাতেই গোল পেয়ে যায়। বিরতির পর দেম্বেলের ক্রস থেকে বল পেয়ে স্কোরশিটে নাম লেখান সুয়ারেজ। এরপর ভারানের আত্মঘাতী শট বার্সাকে চালকের আসনে বসায়।

আর সুয়ারজের পেনাল্টি ৩-০ ব্যবধানে বার্সার জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে চারটি শট নিয়ে তিনটিই গোলে পরিণত করে কাতালানরা।

২৫ মে কোপা দেল রের ফাইনালে রিয়াল বেতিস অথবা ভ্যালেন্সিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ