খেলা

দুবাই টেনিসের সেমিফাইনালে ফেদেরার

রজার ফেদেরার
রজার ফেদেরার

পুরুষ এককের শততম শিরোপার আরেকটু কাছে গেলেন রজার ফেদেরার। মার্টন ফুকসোভিকসকে হারিয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন সুইস তারকা।

শেষ আটের লড়াইয়ে হাঙ্গেরির মার্টনকে ফেড এক্সপ্রেস হারিয়েছেন ৭-৬, ৬-৪ গেমে। রেকর্ড বিশটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার সেমিফাইনালে ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার বর্না করিচের বিপক্ষে লড়বেন। দুবাই চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সাতটি ট্রফি জয়ের রেকর্ডটি ফেদেরারের দখলে।

এবারও চ্যাম্পিয়ন হলে, দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালসের পুরুষ এককের একশ নম্বর শিরোপা ঘরে তুলবেন ফেদেরার।

এটিপির ১০৯টি সিঙ্গলস টাইটেল নিয়ে তার ওপরে আছেন কেবল যুক্তরাষ্ট্রের জিমি কনর্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ