সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শাইনপুকুরের দেয়া ১৮২ রানের টার্গেট ১৪ বল হাতে রেখেই টপকে যায় শেখ জামাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ রাকিবের উইকেট হারায় শাইনপুকুর। এরপর সাব্বির হোসেনের ৪৭, আফিফ হোসেনের ৬৫, তৌহিদ হৃদয়ের ২৪ এবং শুভাগত হোমের ৩১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে শাইনপুকুর।
জবাব দিতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তবে নুরুল হাসান ও জিয়াউর রহমানের ব্যাটিং দৃঢ়তায় খেলায় ফেরে দলটি।
নুরুল হাসানের ৪৩ ও জিয়াউর রহমানের ২৯ বলে অপরাজিত ৭২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে, ১৭ ওভার ৪ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: