খেলা

৫২ রানে হারল মাহমুদুল্লাহ বাহিনী

ছবি নাই
ছবি নাই

সৌম্য-মাহমুদুল্লাহর শতকে লড়াই করেও হ্যামিলটন টেস্টে ইনিংস পরাজয় এড়াতে পারলো না বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে এক ইনিংস ও ৫২ রানে হেরেছে মাহমুদুল্লাহ বাহিনী।

ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেডন পার্কে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে সৌম্য-মাহমুদুল্লাহর ব্যাটে সেই ভয়টা প্রায় কাটিয়ে ওঠে সফরকারিরা।

প্রথম সেশনে একটিও উইকেট হারায়নি বাংলাদেশ। লাঞ্চের আগেই সেঞ্চুরি তুলে নেয়া সৌম্য দ্বিতীয় সেশনে বোল্টের শিকার হন ১৪৯ রান করে। ১ রান করে বোল্টের বলেই বোল্ড হন লিটন।

মিরাজও ক্রিজে টেকেননি। তবে শতক পূরণ করে একপ্রান্ত আগলে রাখেন মাহমুদুল্লাহ। ১৪৬ রান করে টাইগার দলপতি বিদায় নিলে বাংলাদেশের ইনিংস আর বেশিদূর এগোয়নি। ৪২৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় সফরকারিদের।

এর আগে বাংলাদেশের ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ