শিরোপার শতক পূরণ করেছেন রজার ফেদেরার।
দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেনিসের পুরুষ এককে শততম ট্রফি জিতেছেন সুইস এ তারকা।
দুবাই চ্যাম্পিয়নশিপে মেন্স সিঙ্গলসে নিজের অষ্টম শিরোপা জিতে অনন্য এই রেকর্ডে ভাগ বসালেন ফেড এক্সপ্রেস।
দুবাইয়ে গ্রিসের স্টেফানোস সিতসিপাসকে সরাসরি সেটে হারান ফেদেরার। ৬-৪, ৬-৪ গেমের জয়ে ৩৭ বছর বয়সী ফেদেরার নাম লেখান ইতিহাসের পাতায়। অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালসের কোনো টুর্নামেন্টে সিঙ্গলস ম্যাচে নিজের শততম শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের তারকা।
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের জিমি কনর্স প্রথম এই কীর্তি গড়েছিলেন।
মিলান ইনডোরসে ২০০১ সালে ক্যারিয়ারের প্রথম এটিপি টাইটেল জিতেছিলেন ফেদেরার।
সেই থেকে পুরুষ এককে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন তিনি। এ জয়ে ফেদেরার র্যাং কিংয়ের চার নম্বরে উঠে আসবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: