ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি জয় পেলেও জিততে পারেনি লিভারপুল।
চেলসি ২-১ গোলে হারিয়েছে ফুলহামকে আর লিভারপুল ড্র করেছে এভারটনের সাথে।
অন্যদিকে ইতালিয়ান লিগ সিরি-আ'য় জয় পেয়েছে জুভেন্টাস। নাপোলিকে ২-১ এ হারিয়ে শিরোপার দৌড়ে আরো এগিয়ে গেলো তারা।
শিরোপা দখলের লড়াইয়ে টিকে থাকতে এভারটনের বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা ছিলো না লিভারপুলের। একের পর এক সুযোগ মিস করায় তা আর সম্ভব হয়নি মোহাম্মদ সালাহ-সাদিও মানেদের।
গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারিয়েছে তারা। রাতের অন্য ম্যাচে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। এই ম্যাচে গোল পেয়েছেন চেলসির আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। জয়সূচক অন্য গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জর্জিনিও।
অন্যদিকে, ইতালিয়ান লিগে জিতেছে জুভেন্টাস। নাটকীয়তায় ভরা ম্যাচে টেবিলের দুইয়ে থাকা নাপোলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।
এই জয়ে চলতি মৌসুমে টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকলো ক্রিস্টিয়ানো রোনালদো আর পাওলো দিবালার জুভেন্টাস।