নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না অল রাউন্ডার সাকিব আল হাসানের— জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
টাইগার অলরাউন্ডরকে ছাড়াই পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ বলেন তিনি।
পাপন বলেন, সম্প্রতি এক্স-রে করার পর আরো এক সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে সাকিবকে— ফলে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে থাকছেন না তিনি।
তবে ফিজিও ছাড়পত্র দিলে ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে পারেন সাকিব—যদিও সেটা নিয়েও সংশয় রয়েছে।
আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে পারেননি সাকিব। দেশসেরা অলরাউন্ডারকে ছাড়া সবকটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবশেষ হ্যামিলটনে প্রথম টেস্টে হার এসেছে ইনিংস ব্যবধানে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: