খেলা

রিয়াল মাদ্রিদকে বিদায় করল আয়াক্স অ্যামস্টারডাম

 রিয়াল মাদ্রিদকে বিদায় করল আয়াক্স অ্যামস্টারডাম
রিয়াল মাদ্রিদকে বিদায় করল আয়াক্স অ্যামস্টারডাম

হ্যাটট্রিক শিরোপা জেতা রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছে আয়াক্স অ্যামস্টারডাম।

শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাবটি। আর ৫-৩ অ্যাগ্রিগেটে পাড়ি জমিয়েছে শেষ আটে।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ১৩টি শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ। সেই রিয়ালের বিপক্ষে বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় আয়াক্স।

নেদারল্যান্ডসের ক্লাবটির প্রথম দুটি গোলই বানিয়ে দেন দুসান তাদিচ। তৃতীয় গোলটি নিজেই করেন সাউদাম্পটনের সাবেক এই খেলোয়াড়। প্রথম লেগে ২-১ গোলে জিতে ভালো অবস্থানে ছিল রিয়াল।

কিন্তু ঘরের মাঠে বিরতির আগেই ২-০ তে পিছিয়ে পড়ার পর সুবিধা করতে পারেনি সাদা জার্সির দলটি। আসেনসিওর গোলে সাময়িক স্বস্তি পেলেও, সেটা বেশিক্ষণ টেকেনি। ৪-১ গোলে এই হারে শাস্তি পাওয়া অধিনায়ক রামোসের অভাবটাও ভালোই টের পেয়েছে রিয়াল।

গত তিন আসরে রিয়ালকে শিরোপা এনে দেয়া কোচ জিদান ও দলের সাবেক তারকা রোনালদোর মৌসুমের শুরুতে চলে যাওয়ার ফলটাও দেরীতে পেয়েছে মাদ্রিদের এলিট ক্লাবটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ