নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলছেন না মুশফিকুর রহিম-জানিয়েছেন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তবে ফিরছেন মুস্তাফিজুর রহমান।
তামিম ইকবালের খেলার ব্যাপারেও আশাবাদী তিনি।
কাল-শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বেসিন রিজার্ভে বুধবার মুশফিক নেট সেশনে ব্যাটিং করেন। কিন্তু চোটের কারণে বেশিক্ষণ অনুশীলন করতে পারেননি এই উইকেটকীপার-ব্যাটসম্যান।
এর আগে কোচ স্টিভ রোডস জানান, মুশফিকের বুড়ো আঙুল ও কবজিতে এখনো ব্যথা আছে।
এবার অধিনায়ক মাহমুদুল্লাহ জানান, দ্বিতীয় টেস্টে থাকছেন না মুশফিক তবে তৃতীয় টেস্টে পাওয়া যেতে পারে তাকে।
এদিকে, মুশফিক না থাকলেও দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ।
চোট নিয়ে অনুশীলন করলেও, দ্বিতীয় টেস্টে তামিমের খেলার ব্যাপারেও আশাবাদী মাহমুদুল্লাহ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: