বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়েছে।
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় আজ-শনিবার হয়নি টস। বৃষ্টি না থাকলে রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় খেলা শুরু হবে।
প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শনিবার ত্রিশ মিনিট আগে খেলা শুরুর কথা ছিল। কিন্তু ওয়েলিংটনে রাতভর বৃষ্টির পর দিনেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হয়নি। মাঠ ঢেকে রাখা কভারগুলো দুপুরে সরানো হলেও, আবারো বৃষ্টি নামলে খেলা আর শুরু হয়নি।
রোববারের আবহাওয়া পূর্বাভাসে ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা কম। তাই তৃতীয় দিনও আধা ঘণ্টা আগে খেলা শুরুর পরিকল্পনা রয়েছে।
এর আগে শুক্রবার লম্বা সময় অপেক্ষার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: