আবারো রিয়াল মাদ্রিদের কোচ হলেন জিনেদিন জিদান। ১০ মাস আগেই স্প্যানিশ জায়ান্টদের ম্যানেজারের দায়িত্ব ছেড়েছিলেন ফরাসি তারকা।
রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে গত বছরের মে মাসে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জিদান। কিন্তু চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় জিদান-রোনালদোহীন রিয়ালের করুণ অবস্থা। স্প্যানিশ লিগে বর্তমানে তিনে রিয়াল। লিডার বার্সেলোনার চেয়ে মাদ্রিদের অভিজাত ক্লাবটি পিছিয়ে ১২ পয়েন্টে।
আগের তিন আসরে জিদানের অধীনে শিরোপা জেতা রিয়াল এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। এর জেরেই সলারিকে বাদ দিয়ে আবারো জিদানকে ম্যানেজারের দায়িত্ব দিলেন রিয়ালের মালিক ফ্লোরেন্তিনো পেরেজ।
পেরেজ জানিয়েছেন, ফুটবলের সবচেয়ে ভালো ম্যানজোর আবারো রিয়ালে যোগ দিয়েছেন। জিদানও সাবেক ক্লাবে ফিরে বেশ খুশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: