উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউভেন্টাস ও ম্যানচেস্টার সিটি।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আতলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে ইউভরা। আর ঘরের মাঠে শালকে-কে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
লেগের প্রথম ম্যাচে আতলেটিকোর কাছে ২-০ তে হেরেছিল ইউভেন্টাস। তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। ম্যাচের ২৭ ও ৪৯ মিনিটে দুর্দান্ত হেড এবং ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ মহাতারকা।
দ্বিতীয় লেগে ৩-০ গোলের এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে অ্যালেগ্রির শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে শালকে-কে ৭-০ তে বিধ্বস্ত করে পাড়ি জমিয়েছে ম্যানচেস্টার সিটি। গোল উৎসবে স্কোরশিটে নাম তুলেছেন আগুয়েরো, সানে, স্টালরিং, সিলভা, ফোডেন ও জেসাস। লেগের প্রথম ম্যাচে ৩-২ এর জয় থাকায় দুই লেগে ১০-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় সিটিজেনরা।