খেলা

সান্তিয়াগো বার্নাব্যু-তে প্রথম ম্যাচেই জয় পেল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যু-তে প্রথম ম্যাচেই জয় পেল রিয়াল
সান্তিয়াগো বার্নাব্যু-তে প্রথম ম্যাচেই জয় পেল রিয়াল

জিনেদিন জিদান কোচ হয়ে ফেরার পর সান্তিয়াগো বার্নাব্যু-তে প্রথম ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগার খেলায় সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বেশ কিছুদিন ধরেই রিয়ালের জয়ের দেখা পাচ্ছিল না। সেই খরা কাটাতেই জিদানকে ফিরিয়ে আনা।

পুরনো গুরু ফিরতেই যেন জেগে উঠেছেন রিয়ালের যোদ্ধারা। ৪ ম্যাচ পর বার্নাব্যু-তে আবারও পেলেন জয়ের স্বাদ।

শুরুটা বেশ আক্রমণাত্মক করলেও গোল করার প্রথম সুযোগ পেয়েছিলো সেল্টা ভিগোই।

রিয়াল কিপার নাভাসের দৃঢ়তায় সে সুযোগ ব্যর্থ হয়।

রিয়াল তাদের প্রথম গোলের দেখা পায় ৬২ মিনিটে। ৪ মাস পর মূল একাদশে জায়গা পেয়েই গোল করেন ইস্কো। এই গোল পেতে অবশ্য সহযোগিতা করেছেন বেনজেমা ও অ্যাসেনসিও।

এদিন স্বরুপে ফিরেছেন বেল-মার্সেলো সবাই। মার্সেলোর বানানো বল জালে পাঠিয়েছে বেল। ৭৭ মিনিটের এই গোলটির পর আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি জিদানের শিষ্যরা। ২-০ তে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ