খেলা

ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির প্রতিবাদে দুই ফুটবলারের ‘সেজদা’

 ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির প্রতিবাদে দুই ফুটবলারের ‘সেজদা’
ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির প্রতিবাদে দুই ফুটবলারের ‘সেজদা’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব।

নিউজিল্যান্ড ক্রীড়াঙ্গনের খেলোয়াড়েরাও চুপ করে বসে থাকেননি। যে যার মতো করে সহমর্মিতা ও প্রতিবাদ জানিয়েছেন। কস্তা বারবারোস এ প্রতিবাদের মিছিলে হৃদয়ছোঁয়া এক নজির স্থাপন করেছেন।

এখন পর্যন্ত মারা গেছেন ৫০ জন। এমন ভয়াবহ হামলায় হতভম্ব পুরো বিশ্ব। আর যে দেশটি এতদিন বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকার শীর্ষে ছিল, সেই নিউজিল্যান্ডের অধিবাসীদের মনে কতটা দাগ কেটেছে এ ঘটনা তা না বললেও অনুধাবন করা যায়। দেশটির মানুষ এ হামলার প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে। এবার কিছুটা ভিন্ন কায়দায় হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউজিল্যান্ড ও তাদের প্রতিবেশী দেশ ফিজির দুই অমুসলিম ফুটবলার।

প্রতিবাদকারী দুই ফুটবলার হলেন: মেলবোর্ন ভিক্টোরির কিউই স্ট্রাইকার কস্তা বারবারোস আর নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফনিক্সের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। দুজনেই অমুসলিম হলেও একই কায়দায় (সেজদায় দিয়ে) গোল উদযাপন করেছেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবল ‘এ’ লিগে খেলেন কিউই ফুটবলার বারবারোস।

গত শনিবার রাতে ব্রিসবেন রোরর বিপক্ষে দুই গোল করে মেলবোর্ন ভিক্টোরিকে ২-১ গোলের জয় এনে দেন তিনি। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করার পর হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, এরপর মাথা মাটিতে ঠেকিয়ে মুসলমানদের নামাজের মতো করে ‘সেজদা’ দেন। ওই মুহূর্তের ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে।

বারবারোসের মতোই একইভাবে ক্রাইস্টচার্চ হামলার প্রতিবাদ জানান ফিজির জাতীয় ফুটবল দলের অধিনায়ক রয় কৃষ্ণা। ‘এ’ লিগের ম্যাচে ওয়েলিংটন ফনিক্সের এই স্ট্রাইকারের গোলে ওয়েস্টার্ন সিডনিকে ৩-১ গোলে হারায় ফনিক্সরা।

রোববার ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোলের দেখা পান কৃষ্ণা। এরপরই টাচ লাইনে ছুটে গিয়ে সেজদা দেন তিনি।

হামলার ঘটনার মাত্র দুদিনের মাথায় ম্যাচ খেলতে নামা যে কত কঠিন টুইটারে তা প্রকাশ করেছেন কৃষ্ণা। নিহত ও আহতদের জন্য তার মন কতটা আহত হয়েছে তাও শেয়ার করেছেন ১৫ গোল নিয়ে ‘এ’ লিগের নতুন গোল্ডেন বুটের মালিক এ ফিজিয়ান। ফিজি জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচে ২২ গোল করা এই স্ট্রাইকারের স্ত্রী একজন মুসলিম।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে পৃথক দুই হামলায় ৫০ জন নিহত হন। আহত হন প্রায় ৪৬ জন, যাদের মধ্যে একজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রেনটন ট্যারেন্ট নামের এক যুবককে মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ